Showing posts with label Bengali. Show all posts
Showing posts with label Bengali. Show all posts

Saturday, 14 December 2013

MJM(AMK) Anthem...

মজম -এর মূল সুর...


মগজ জ্বালায় বড়ো –
জ্বালাতন, জ্বালাতন,
শুধু ভেবে ভেবে মরো –
সারাক্ষণ, সারাক্ষণ,
মগজ উড়িয়া যাক –
মঙ্গলে, মঙ্গলে,
মানুষ মজায় থাক –
দঙ্গলে, জঙ্গলে...
যেদিকে দুচোখ যায় –
হেঁটে যাও, হেঁটে যাও,
যা-ই খেতে প্রাণ চায় –
চেটে খাও, চেটে খাও ...
সুযোগ পেলেই হাসো –
হেসে নাও, হেসে নাও,
সবাইকে ভালোবাসো –
বেসে যাও, বেসে যাও ...
 বোকে কান ঝালাপালা –
কোরে দাও, কোরে দাও,
গাছে ফল, পেটে জ্বালা –
চড়ে খাও, চড়ে খাও ...
এসো সবে গান গাই –
“ওলো সই, ওলো সই”,
নেচে ধরণী কাঁপাই –
“তাতা থই, তাতা থই” ...
শিক্ষা ছড়িয়ে দাও –
জনগণ, জনগণ,
আলোয় ভরিয়ে দাও –
প্রাণ ও মন, প্রাণ ও মন ...
আলস্য মিটে যাক –
কোরি শ্রম, কোরি শ্রম,
সকলে শান্তি পাক –
হরি ওম, হরি ওম..।। 
            - সুমন বারিক